ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জে ৭৮ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন

ads

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে ৭৮ পাউন্ড ওজনের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন করা হয়।জন্মদিনের আনুষ্ঠানিকতা দেখতে ছুটে আসেন হাজার হাজার মানুষ।


এদিন রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আজিজুল হক।


এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারমান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, রাষ্ট্রপতির ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন, চিত্রনায়ক সায়মন সাদিকসহ শহরের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ads
ads
ads

Our Facebook Page